মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জ জানান তিনি।
ফেসবুক পোস্টে জয় লেখেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না। প্রকল্প থেকে কোনো অর্থও উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফ-শোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।
১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার ‘সরানো’ সম্ভবও নয় উল্লেখ করে তিনি লেখেন, আমরা লেনদেনের সঙ্গে ‘সম্পৃক্ত’ বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ।
সজীব ওয়াজেদ জয় লেখেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।