নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূর চুল কেটে দিয়েছেন মাদকাসক্ত স্বামী ও তার স্বজনরা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ছনি এলাকায় ঘটে এ ঘটনা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে আসে দুই সন্তান। গত কয়েকদিন আগে তার বাবা একটি জমি বিক্রি করেন। এই বিষয়ে জানতে পারেন তার স্বামী। এরপর থেকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। টাকা না পেয়ে গত ২৮ ডিসেম্বর রাতে মাদকাসক্ত স্বামী, শাশুড়ি ও ননদ তাকে মারধর করে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


