সাতক্ষীরায় স্কুলে যাওয়ার পথে ট্রলিচাপায় শিশু নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইটবোঝাই ট্রলিচাপায় মারিয়া আফরিন মিম নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

0
82

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইটবোঝাই ট্রলিচাপায় মারিয়া আফরিন মিম নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (৭) দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিলো। এ সময় স্কুলের সামনে সড়কে ইট বহনকারী একটি ট্রলি মিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। এ ঘটনায় ট্রলি চালক মুন্নাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here