নরসিংদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
114
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মেহের পাড়ায় মরিয়ম টেক্সটাইল নামে একটি টেক্সটাইলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন কার্যালয়ের পাশে মরিয়ম টেক্সটাইলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মরিয়ম টেক্সটাইল মিল হতে আগুনের ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

টেক্সটাইল মিল মালিকের সাথে কথা বলে জানা যায়, আগুনে পুড়ে গেছে প্রায় কোটি টাকার গ্রে কাপড়। এসময় টেক্সটাইল মিল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। তবে মিলের মূল্যবান মেশিন ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না, তদন্তের পর সঠিকভাব বলতে পারবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here