টাংগাইলে ধনবাড়ী উপজেলাতে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলিত মৌসুমে কৃষক ধানের দাম ভালো পাওয়ায় আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধনবাড়ী উপজেলা কৃষি অফিস মনে করছে। বর্তমানে সারা দেশের ন্যায় ধনবাড়ী উপজেলায় চলছে বোরো আবাদের মৌসুম। আর বোরো আবাদের কারণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মাঘ মাসে কুয়াশা ঢাকা শীতের সকাল হিমেল হাওয়া উপেক্ষা করে কৃষকরা বোরো ধানের চারা রোপণের ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো আবাদের ধুম চলছে।
ধনবাড়ীতে তীব্র শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষক