যশোরে ভোটকেন্দ্রে নাশকতার মামলায় আ. লীগের ৯ নেতাকর্মী কারাগারে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে একটি ভোটকেন্দ্রে নাশকতার মামলায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

0
80

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব রয়েছেন। নাশকতা ছাড়াও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের ফেরদৌস আলম, যশোরের উপশহরের মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মদন কুমার ঘোষ, একই গ্রামের শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের শাহিনুর রহমান, একই গ্রামের তুষার ও লেবুতলার জাহাদায়।

যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নাশকতার ঘটনা ঘটে। এই ঘটনায় গেল বছরের ১৯ নভেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। ওই মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯ জনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here