ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বদরুল আলম হিম্মত (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মগটুলা গ্রাম থেকে হিম্মতের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। গত রবিবার ভোর রাত ৪ টা ১৩ মিনিটের দিকে হিম্মত তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি তার বাবা-মা ও দুই ভাইয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই মানুষগুলো আমাকে মৃত্যুর চেয়ে ভয়ংকর মানসিক যন্ত্রণা দিয়ে সুসাইড করতে বাধ্য করেছে।
ঈশ্বরগঞ্জে ফেসবুকে হাশরের-ময়দানে দেখা হবে’ লিখে যুবকের আত্মহত্যা