মাগুরার শিশুর পর এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

0
99
ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুরা মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, “রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক কিশোর গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। জড়িত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মাগুরার ধর্ষণের শিকার শিশুটি মারা গেছেমাগুরার ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে
তিনি জানান, পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টায় দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত তার খোঁজখবরও নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, স্কুলছাত্রীর বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, “প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here