জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে কেন্দ্রীয় চরিত্রে অভিষেকের পর থেকেই একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে আসছেন। নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে বারবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। দর্শকদের থেকে হয়েছেন সমাদৃত।
আলিয়া প্রথম বড় পর্দায় কাজ করেছিলেন ১৯৯৯ সালে। ‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোটবেলায় এই অভিনেত্রীর ওজন একটাই বেশি ছিল যে তার বাবা মহেশ ভাট তাকে ‘আলু’ বলে ডাকতেন। পরে ২০১২ সালে সিনিয়র আর্টিস্ট হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক করেন এই ভাটকন্যা।
এক যুগের ক্যারিয়ারে আলিয়া ইতোমধ্যে স্টুডেন্ট অব দ্য ইয়ার, টু স্টেটস, উড়তা পাঞ্জাব, হাইওয়ে, আরআরআর-এর মত সিনেমায় কাজ করেছেন। সামনে সঞ্জয়লীলা বনসালীর বহুল প্রতীক্ষিত ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমায় রনবীর কাপুর এবং ভিকি কৌশলে বিপরীতে অভিনয় করবেন তিনি।

