পাবনায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

0
62
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সকলে অটোরিকশার যাত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীতদিকে যাচ্ছিল। এ সময় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়। দুইজন আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here