এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

0
56

দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৮টায় রাজধানীর বাংলামোটরে নাগরিক কমিটির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, আওয়ামী লীগ ইস্যুতে গতকাল রাতে ফেসবুকে দেয়া এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট ঘিরে আলোচনা চলছে দেশজুড়ে। যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের কোথাও কোথাও মিছিলও হয়েছে।

এরপর ক্ষমতাচ্যুত এই দলটির নিষিদ্ধের দাবির ইস্যুতে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ-ও। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও দুপুরে একটি স্ট্যাটাস দিয়ে পরে তা সরিয়ে নেন। এর মধ্যেই এনসিপি ডাকলো সংবাদ সম্মেলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here