জুলাই গণঅভ্যুত্থানের সব খবর এখন ডিজিটাল আর্কাইভে

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এর উদ্বোধন করেন।

0
160
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সংরক্ষণে তৈরি হলো বিশেষ ডিজিটাল আর্কাইভ। তথ্য অধিদফতরের উদ্যোগে তৈরি করা এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com) উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। গণমাধ্যমের ভূমিকা বোঝা এবং গবেষণার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে।’

উপদেষ্টা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবাদ, আন্দোলন-সম্পর্কিত সম্পাদকীয় এবং ভিডিও কনটেন্ট ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটে আপলোড করার জন্য তথ্য অধিদপ্তরকে পরামর্শ দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘ওয়েবসাইটটি একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে আগামী প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে পারবে।’ তিনি ওয়েবসাইটটিকে আরও তথ্যসমৃদ্ধ করার ওপর জোর দেন।

প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর জানান, উপদেষ্টার নির্দেশনায় স্বল্প সময়েই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং এটি সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই ওয়েবসাইট ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

ওয়েবসাইটটিতে আপাতত চারটি ক্যাটাগরিতে তথ্য পাওয়া যাবে :

স্ক্যান নিউজপেপার: আন্দোলনকালীন সংবাদপত্রের সম্পূর্ণ স্ক্যান কপি

নিউজ ক্লিপিং: গুরুত্বপূর্ণ সংবাদের কাটিং

ফটো অ্যালবাম: আন্দোলনের সময়ের স্থিরচিত্র

রিজিওনাল নিউজপেপার: জেলা ও বিভাগীয় পত্রিকার স্ক্যান কপি

এই ডিজিটাল আর্কাইভ ইতিহাসপ্রেমী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here