যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ, এবং এই সময়ে মোট ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

0
103
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, যার ফলে বাড়ছে টোল আদায়ের পরিমাণও।

বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা, এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে, এছাড়া মোটরসাইকেলের জন্য ৪টি বিশেষ বুথও স্থাপন করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ আশা করছে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবার অনেক স্বস্তিদায়ক হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিমসহ ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে পুলিশ বাহিনী। এছাড়া মহাসড়কে অতিরিক্ত ভাড়া নেয়া যাতে না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here