দেশ ছাড়ার আগে যা বলে গেলেন হামজা

সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। 

0
66
ছবি: সংগৃহীত

এইতো সেদিন এসেছিলেন হামজা চৌধুরী। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। আজ সকালেই ধরেছেন যুক্তরাজ্যের বিমান। তার আগে বলে গেছেন, দেখা হবে জুনে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি ভিডিওবার্তা দিয়েছেন লাল-সবুজের মিডফিল্ডার। সেখানে হামজা বলেছেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। আজ বৃহস্পতিবার থেকেই সবাই থাকবেন ছুটিতে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here