সোনাহাট স্থল বন্দর ১০ দিন বন্ধ ঘোষণা

মঙ্গলবার (২৫ মার্চ) সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

0
87
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনাহাট সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া, বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি ও ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here