বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগর ৪ নম্বর ব্লকে টঙ্গী চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) প্রাঙ্গণে সাবেক টঙ্গী থানা যুবদলের সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর সার্বিক তত্ত্বাবধানে সাড়ে তিন হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ সময় কামরুল ইসলাম কামু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলো, জনগণের সেবা করার সুযোগও দেয়নি। ফ্যাসিস্ট সরকারের দোসরদের মিথ্যা ও ষড়যন্ত্রের মামলায় দীর্ঘদিন কারাভোগের পর আবার জনগণের মাঝে ফিরে এসেছি। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। এরশাদ নগরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই।’


