হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে একজন নিহত

শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

0
73
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত মওদুদ মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রতিবছর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত ঈদগাহে দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন ঈদের জামাত আদায় করেন।

শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদের জামাত নিয়ে আলোচনা করতে দুই পাড়ার মুরুব্বিরা পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন। এ সময় আব্দুল কাইয়ুমের সঙ্গে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার (৩২) বাকবিতণ্ডা হয়।

ওসি মো. কামাল হোসেন বলেন, “বাকবিতণ্ডার জের ধরে মসজিদের বাইরে এলে মোজাহিদ মিয়া আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন।”

আহত আব্দুল কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here