শেরপুরে সাতটি গ্রামে পালিত হচ্ছে ‘আগাম ঈদুল ফিতর’

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এসব গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

0
124
ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের সাতটি গ্রামে উদযাপিত হচ্ছে আগাম ঈদুল ফিতর। গ্রামগুলো হলো- সদরের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর; নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

অনুষ্ঠিত প্রতিটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

স্থানীয়দের তথ্যমতে, গত কয়েক বছর ধরে এসব এলাকার একাংশ নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবি করে সৌদি আরব, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা ও ঈদে নামাজ আদায় করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here