নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

0
1
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর গাড়িতে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ ঘটনার সত্যতা অস্বীকার করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে সীমান্ত পরিদর্শন শেষে বেনাপোল বাজারে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।

দলটির এক বিবৃতিতে বলা হয়, সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার সময় কিছু যুবক পাটওয়ারীর গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং পরে বেনাপোল বাজারে হামলা চালায়। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এনসিপির নেতা খালিদ সাইফুল্লাহ জানান, সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে তারা ওই এলাকায় যান। ফেরার পথে প্রথমে ডিম নিক্ষেপ এবং পরে হামলার ঘটনা ঘটে।

নাসিরুদ্দিন পাটওয়ারীও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে গাড়ি ভাঙচুর ও চারজন আহত হওয়ার দাবি করেন। তিনি বলেন, সীমান্তে মানবাধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

তবে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং পুলিশের উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ঘটনায় দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here