বাংলাদেশে রাজনীতি করার অধিকার আ.লীগের নেই: নাহিদ

আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।

0
79

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে সব সময় থাকবে জাতীয় নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর দল মত নির্বিশেষে আনন্দদায়ক ঈদ, কিন্তু এর মাঝেও দুঃখের বিষয়, আমরা যাদের হারিয়েছি তাদের পরিবারের সদস্যদের কষ্টের ভাগ নিতেই এখানে কবর জিয়ারত করতে আসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here