পঞ্চগড়ে হঠাৎ কুয়াশার মোড়ানো সকাল, দিনে গরম, রাতে শীতল আবহাওয়া

মধ্য রাত থেকে সকাল পর্যন্ত এমন ঘন কুয়াশার চিত্র দেখা মিলে পুরো জেলার জুড়ে৷

0
75
ছবি: সংগৃহীত

হিমালয়ের কন্য বা শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা থেকে ধীরে ধীরে শীত বিদায় নিলেও এ জেলার প্রকৃতিতে হঠাৎ ধরা দিয়েছে ঘন কুয়াশা৷ আর এমন ঘন কুয়াশার চিত্র দেখে মনে হয় শীতের আগমনী বা শীতের বার্তা। চৈত্রের শেষে এমন কুয়াশাচ্ছন পরিবেশ প্রকৃতিতে অন্যতম বৈচিত্র্য ফুটে তুলেছে৷

এদিকে সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এবং ৩ ঘন্টার ব্যাবধানে তাপমাত্রা হ্রাস পেয়ে ৯টায় রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরেজমিনে দেখা যায়,মধ্যরাত থেকে কুয়াশা আচ্ছাদিত হওয়া শুরু হয়৷ সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলের করতেও দেখা গেছে ভিন্ন চিত্র। পরে ভোর হলে পঞ্চড়ের প্রকৃতি দেখা মিলে কুয়াশাছন্ন পরিবেশের৷ পথ ঘাট,সড়ক-মহাসড়ক ঢেকে থাকে কুয়াশায়৷ সকালে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তবে এ জেলায় শীতের আগমন অক্টোবরের মাঝমাঝি থেকে ঘটলেও বিদায় নেয় মার্চ পর্যন্ত৷ তবে শীত যদিও এ জেলায় কিছুটা রয়ে গেছে তবে কুয়াশা একেবারেই বিদায় নিলেও আবারো ধরা পড়েছে কুয়াশার৷ দিনের বেলা প্রচন্ড গরম আবহাওয়া থাকলেও রাতে বেলা শীতল পরিবেশ ও আবহাওয়া বিরাজ করে এ জেলায়৷

এবিষয়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ভ্যান চালক আব্দুল বাসেদ বলেন,আমরা প্রতিদিন ভোর হলেই ভ্যান নিয়ে বেড়িয়ে পড়ি। সকালে ভ্যান চালানোর সময় একটু ঠান্ডা লাগলেও আজ হঠাৎ দেখি সব মাট ঘাট থেকে গেছে কুয়াশায়। এখন বৃষ্টি হওয়ার কথা অথচ কুয়াশা দেখে মনে হয়েছে শীতকাল নতুন করে আসলো৷

এদিকে কথা হয় দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার ওয়াসিম একরামের সাথে তিনি বলেন, মধ্য রাত থেকে কুয়ারা পড়া শুরু হয়। মোটর সাইকেল চালানোর সময় দেখা যাচ্ছিল না সড়ক। পরে ভোর হতে হতে কুয়াশার পরিমাণও বেড়ে যায়৷ হঠাৎ এমন কুয়াশা দেখে নিজেও অবাক হয়েছি৷

একই কথা বলেন জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার আশরাফ আলী। তিনি বলেন,আমাদের এলাকায় দিনে প্রচন্ড গরম ও রোদ থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীতল আবহাওয়া বিরাজ করে৷ রাতে ঘুমালে এখনও প্রায় পাতলা কাঁথা বা কম্বল প্রয়োজন পড়ে৷

এবিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here