তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল

আজ রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক তিন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

0
72
ছবি: সংগৃহীত

পৃথক তিন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার।  প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে।

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here