প্রথমবার ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেলেন পেসার তানজিম হাসান সাকিব।

0
77
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে এ মাসে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পেড়েছেন তাসকিন আহমেদ। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় পুরো সিরিজেই পাওয়া যাবে না পেসার তাসকিন আহমেদকে। তার বিষয়টি নিশ্চিত করে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বাঁ পায়ের অ্যাকিলেস টেন্ডন ইনজুরি কাটিয়ে উঠতে তাসকিন বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। এই (জিম্বাবুয়ে) সিরিজে তিনি থাকছেন না।’

২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে আর ডিসেম্বরে টি-টোয়েন্টির জার্সি জড়ানো তানজিম সাকিব এবার সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায়।

এই সিরিজের প্রথম ম্যাচ খেলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন পেসার নাহিদ রানা।

প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল চট্টগ্রামে হবে দ্েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here