মুন্সীগঞ্জে তারেক, সিফাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গনাইসার যুব সমাজের আয়োজনে শনিবার (১২এপ্রিল) বিকেল ৪ টায় গনাইসার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

0
80
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামের কৃতি সন্তান প্রয়াত তারেক ও সিফাত এর স্বরণে ৮ম বারের মতো অনুষ্ঠিত হলো ছোট দল বনাম বড় দলের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত খেলায় গনাইসার ছোট দল ৫-০ গোলে বড় দল কে পরাজিত করে।

খেলার উদ্বোধন করেন গনাইসার যুব সমাজের আইডল শামসুদ্দিন চোকদার জুয়েল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম শেখ। বিশিষ্ট সমাজ সেবক ওবায়দুল হক স্বপন চোকদার এর সভাপতিত্বে ও ওয়াহিদুজ্জামান কিরণ চোকদার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম বিপন, কায়ুম ফকির, আমিন সিকদার, দেলোয়ার হোসেন চোকদার, শাহিন শেখ সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here