জামিনে মুক্তি পেলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে জামিন দিয়েছে হাইকোর্ট।

0
102

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেল সুপারের কার্যালয় থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

এর আগে গত ৫ মার্চ রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাকসুদ হোসেনকে বন্দরের চাঁপাতলী নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here