প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

0
64

বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলার মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। তিনি এখন কারাগারে আছেন।

গ্রেপ্তার দেখানো মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরের (৫৮) গত ১২ এপ্রিল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মডেল মেঘনা আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here