মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল (৪০) নামে একজন বাংলাদেশি নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায় আসাদুল ৮ বছর পূর্বে প্রবাস জীবনের শুরু করেন, প্রবাস জীবনের শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন, প্রতি দিনের ন্যায় ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লৌহদণ্ড তার মাথার উপর আছড়ে পড়লে আসাদুল ঘটনা স্থলেই মারা যান।
নিহত আসাদুল শার্শার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সদ্দারের চতুর্থ ছেলে। প্রবাসী ছেলেকে হারিয়ে পিতা হাতেম নির্বাক শোক শান্ত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে মৃত আসাদুলের নিকটতম সহকর্মী (পাকিস্তানি নাগরিক) মালেশিয়া প্রবাসী আবু সুফিয়ান বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। আমি ঘটনার সময় তার পাশে ছিলাম, অল্পের জন্য আমি বেঁচে গেছি, নিহতের পরিবারের খবর নিয়েছি । এখন আসাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

