সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে কৃষকের জমি দখলের অভিযোগ

২২ (এপ্রিল) মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

0
186
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ এক কৃষক ও তিন ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগে সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

২২ (এপ্রিল) মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফায়েজা বেগম ও ওসমান উদ্দীন বলেন “ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোষর শাহাজাহান ভূইয়া ৫ আগষ্টের পর অবৈধ টাকার বিনিময়ে হঠাৎ বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিরীহ মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

তাকে বাঁধা দিলে একটি অবৈধ দোনালা বন্দুক নিয়ে তার সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। ফায়েজা বেগমের ১৮ শতাংশ জমিতে ফসল সহ জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ করে এবং ওসমান উদ্দীন ও আঃ করিম মাস্টারের বাড়ী দখল ও ভাংচুর করে জোরপূর্বক দখল করে রেখেছে বিএনপি নেতা শাহাজাহান।

এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভূমিদস্যু বিএনপি নেতা শাহাজাহানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here