রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে রাজবাড়ী উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

0
90
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখ (২৪) কে গ্রেপ্তার করেছে। 

শিহাব রাজবাড়ী সদর উপজেলার বারলাহুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে ও রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের উপর এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। শিক্ষার্থীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে।

আসামিদের মারপিটে এবং আসামিদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা,তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন,তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় গত ২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। গতকাল দিবাগত রাত আড়াই টার সময় রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here