৪০ শট নিয়ে বার্সার ১ গোলের জয়

0
64
ছবি: সংগৃহীত

ম্যাচে ৭৯ শতাংশ বলের দখল রেখে ৪০টি শট নিল বার্সেলোনা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারল কেবল একবার। প্রথমার্ধে দানি ওলমোর করা সেই একমাত্র গোলেই মায়োর্কার বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালোনিয়ার দলটি।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সফরকারীদের ১-০ গোলে হারায় হান্সি ফ্লিকের দল। এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩৩ ম্যাচে তাদের পয়েণ্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ব্যস্ত সূচির কারণে প্রথম পছন্দের বেশ কয়েকজনকে এদিন বিশ্রামে রেখে একাদশ সাজান বার্সা কোচ ফ্লিক। সবশেষ সেল্তা ভিগোর বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশে পরিবর্তন ৭টি। চোটের কারণে ছিলেন না রবার্ত লেভানদোভস্কি। বাইরে থাকেন রাফিনিয়াসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন। ছয় মাসের মধ‍্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি।

ফ্লিকের পরিকল্পনা সব ঠিকই ছিল। তবে প্রত্যাশার দাবি মেটাতে পারেনি কেবল গোলসংখ্যা। তাদের নেওয়া ৪০টি শটের ১৩টি ছিল লক্ষ্যে, যার ১২টি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন‍্য দিকে সফরকারীরা চার শটের কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেনি।

প্রথমার্ধে গোলের জন্য বার্সার নেওয়া ২৪টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। তবুও মেলেনি জালের দেখা। কভনও পোস্টে লেগে, কখনও অল্পের জন্য হয়েছে লক্ষ্যভ্রষ্ট। মায়োর্কা গোলের জন্য এই সময়ে কোনো শটই করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই শেষ হয় বার্সেলোনার অপেক্ষা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। ব্লক করে পা বাড়িয়ে দিয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার। তার পায়ের ওপর দিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

বাকি সময়েও চলে স্বাগতিকদের আধিপত্য, মেলেনি কেবল গোল। একমাত্র গোলই আগলে রেখে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আগামী শনিবার কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here