পুনর্গঠন করা হবে র‌্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
74
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুনর্গঠন করা হবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক আয়োজিত সভা শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর বলেন, র‍্যাবকে পুনর্গঠনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই সাথে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের আগে পরিশোধ করতে হবে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা। তবে বরদাশত করা হবে না তাদের অবৈধ দাবি। প্রয়োজনে নেওয়া হবে কঠোর ব্যবস্থাও।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, বন্ধ করতে হবে গরুর হাটে চাঁদাবাজি। এজন্য প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে। এছাড়াও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে দেওয়া হয়েছে নির্দেশনা। রাস্তায় যেন চাঁদাবাজি না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here