গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জর বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া এলাকা থেকে ২২ বছর বয়সী মোঃ বাবু নামে একজন যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মো: বাবু বেলকুচি পৌর ক্ষিদ্রমাটিয়া এলাকার মো: আব্দুল কুদ্দুস ও মোছা: রিজিয়া খাতুনের এর সন্তান। প্রায় ২৫ দিন ধরে নিখোঁজ সন্তানের জন্য দিশেহারা বাবা মা। এ ঘটনায় গত ৩০ এপ্রিল বেলকুচি থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ছেলেটি বাড়ি থেকে বের হয়ে মুকুন্দগাঁতী বাজারের ভিতরে নিজের অজান্তে হারিয়ে যায়। ছেলেটির বাবা আব্দুল কুদ্দুস বলেন তার ছেলের মানসিক সমস্যাও রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় নাই। তবে খোঁজাখুঁজি অব্যাহত আছে।
হারানো ছেলেটি বিবরণে জানা গেছে ছেলেটি দেখতে ফর্সা, উচ্চতা মোটামুটি ৫ ফুট ৪ ইঞ্চির মতো। নিখোঁজ বাবুর বাবা মো: আব্দুল কুদ্দুস সকল শ্রেণী পেশার মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। যেন তার সন্তানকে কেউ দেখতে পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে। যোগাযোগ এর নাম্বার: ০১৮৮৫৯৪৬৪১৬

