জুলাই-আগস্টে হত্যা: দুই মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে

এর আগে, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেনসহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

0
77

জুলাই-আগস্টে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের দুই মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাভারে ইয়ামিন হত্যা মামলায় ৪ জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুকসহ ২ জনকে রোববার (১৮ মে) ট্রাইব্যুনালে নেয়া হয়।

এর আগে, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেনসহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে হত্যার ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here