মানিকগঞ্জে আফরোজা খান রিতার রোগমুক্তি কামনা চেয়ে দোয়া

0
83
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকার বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের আয়োজনে এই দোয়া মাহফিলে, জেলা ওলামা দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মাদানী, বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক গোলাম মোস্তফা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মুরাদ হোসেনসহ শতাধিক মুসল্লী ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে জেলা বিএনপির এই নেতার রোগ মুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here