সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান

0
81
ফাইল ছবি

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করা হয়েছে।

জেলার সাব রেজিষ্ট্রি অফিসে নিয়োজিত নকল নবীশ (এক্সট্রা মোহরার) দের চাকুরী রাজস্বখাতে স্থায়ী মোহরার পদ সৃজন অন্তর্ভুক্তকরণে আইন মন্ত্রনালয় থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবিতে সোমবার দুপুরে এই স্বারক লিপি প্রদান করা হয়।

সারা দেশে ১৫,৬৮২ জন অস্থায়ী এক্সট্রা মোহরার (নকল নবীশ) রেজিস্ট্র অফিসের সকল কাজগুলো করে আসছে অথচ তাদের নির্ধারিত কোন বেতন/ভাতা নাই। যুগে পর যুগ চাকুরী জাতীয়করণের দাবীতে আন্দোলন করে আসছে তারা। কিন্তু পুলিশি বাধা, হয়রানি আর নির্যাতনের কারনে বিভিন্ন সময়ে আন্দোলনের মাঠে দাঁড়াতে পারেনি।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর তারা ন্যায্য দাবীতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সুষ্ঠু এবং শান্তিপূর্নভাবে টানা ৪৬ দিন আন্দোলন কর্মসূচী পালন করে। এর ফলশ্রুতিতে আইন মন্ত্রনালয় ০৫/১২/২০৪ইং তারিখ একটি কমিটি গঠন করে দেন। দাবি সংগঠনের পক্ষ থেকে ১৫,৬৮২ জন নকল নবীশ (এক্সট্র- মোহরার) দের চাকুরী জাতীয়করণের দাবি ছিল এবং গঠিত কমিটির প্রতিবেদনে সংগঠনের পক্ষ থেকে একই সংখ্যা রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণের দাবী জানানো হয়েছিল।

সকলের চাকুরী জাতীয়করনের দাবি কে উপেক্ষা করে মাত্র ৫,৯০৬ জন এর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রাণলয়ে প্রেরণ করে তরুণ নকল নবীশ ও আন্দোলনকারীদের হতাশ করা হয়েছে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণকৃত উল্লেখিত পদ সৃজনের প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য স্বারক লিপি জমা দেন জেলার নকল নবীশরা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি আব্দুল আলীম, জুলফিকার হোসেন, মলি খাতুন, মুরশিদা খতুন, শাহ আলম, জান্নাতুল ফেরদৌস সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here