টঙ্গীতে আলোচিত শিশু আলিফ’কে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

0
136
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এঘটনায় অপহরণ চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফকৃতরা হলেন, শেরপুর জেলার হাতিয়াগলা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো: কালাম। অপর দুইজন হলেন, তাহমিনা ও আলামিন।

আজ বুধবার (২৮ মে) বিকালে টঙ্গী পূর্ব থানার হলরুমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধারের তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, গত ২৩ মে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে বোরকা পরিহিত এক নারী মিষ্টির লোভ দেখিয়ে শিশু আলিফ কে অপহরণ করে। আলিফের পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করলে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থেকে প্রথমে এক অপহরণকারীকে এবং পরে ঝিনাইদহ থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত নারীসহ তিনজনই একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে শিশু চুরি করে বিক্রি করে থাকে। অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রকৃয়া চলমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here