মুন্সীগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

0
96
ফাইল ছবি

মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইন সহ অন্যান্য মাদক রয়েছে। এসব মাদকের মূল্য প্রায় ৫৫ লক্ষাধিক টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা।

এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোট ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলাম মিঞা, আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম মিঞা জানান, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ টা মাদক মামলার আলামত আদালতের বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এরমধ্যে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিয়ার, মদ সহ প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here