শেরপুরের শ্রীবরদীতে নিজ গৃহে ঘুমন্ত স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার মানসিক ভারসাম্যহীন স্বামীর বিরুদ্ধে।
বুধবার (২৮ মে) দুপুরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ সন্ধ্যায় গণমাধ্যমকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্ত জনপদের হাতিবর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোর রাতে মারা যান।
নিহত গৃহবধূ জোবেদা বেগম (৫২)। আর অভিযুক্ত স্বামী সামিউল হক (৬২)। তিনি হাতিবর টিলাপাড়া এলাকার মৃত শহীদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রী জোবেদা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে তার মানসিকতার ভারসাম্যহীন স্বামী সামিউল হক। এক পর্যায়ে আশঙ্কা জনক অবস্থায় জোবেদাকেপ্রথমে শ্রীবরদী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জোবেদা বেগম মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

