শেরপুরের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু গ্রেপ্তার

0
77
ছবি: সংগৃহীত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) বিকেলে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছে, গেল বছরের ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একই বছরের ২৯ আগস্ট দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে আসামী করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় এই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আদালতে তাকে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here