চরকিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

0
97
ফাইল ছবি

শনিবার (৩১মে) বিকালে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এলাকার মসজিদ মাঠ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় শম্ভুপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব মেম্বারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মো রেজাউল করিম।

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাত প্রদানের সঞ্চালনায়,উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়,মোনাজাতের পর গরিব ও-দুঃখীদের মাঝে রান্না করা বিশেষ খাবার  বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here