গাজায় ভবন ধসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত

0
79
ছবি: সংগৃহীত

গাজার মুক্তিকামী সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে পাঁচ ইসরায়েলি সেনা। অবরুদ্ধ উপত্যকায় একটি ভবন ধসে দখলদার পাঁচ সেনা নিহত হয়েছে। এ সময় আরও দুই ইসরায়েলি সেনা আহত হয়। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে।

শুক্রবার (৬ জুন) আলজাজিরা (আরবি) জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা গাজার খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রাখে। ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা ওই ভবনে ঢুকলে সেটি বিস্ফোরিত হয়। এতে ভবনটি তাদের ওপর ধসে পড়ে।

চলতি মাসের শুরুতে স্থল হামলায় অংশ নিতে গাজায় আসা ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি বাহিনী হামাসসহ ফিলিস্তিনপন্থি সশস্ত্র যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে।

অন্যদিকে, গাজায় পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরায়েলি বাহিনী ৪২ ফিলিস্তিনি হত্যা করেছে। এ ছাড়া গাজাবাসীদের জন্য ত্রাণের খাবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে একমাত্র মার্কিন সহায়তা সংস্থা। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here