ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

গতকাল রাতে ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

0
68

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

গতকাল রাতে ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড এ যোগ দিয়েছিলেন বাঘেরি। পর্যায়ক্রমে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা হয়ে ওঠেন।

ইতিমধ্যে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here