সোনারগাঁয়ে বেরিবাঁধ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়রা খালপাড়ে মরদেহটি দেখতে পেয়ে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

0
185

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়রা খালপাড়ে মরদেহটি দেখতে পেয়ে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়,উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর ভারগাঁও এলাকার রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী জানায় অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান,নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here