বৃষ্টিতে বায়ুদূষণে ঢাকার পরিস্থিতি কী?

0
65

বিভিন্ন দেশের সঙ্গে মেগাসিটি ঢাকায়ও বাড়ছে বায়ুদূষণ। তবে তীব্র গরমের মধ্যে সম্প্রতি ঢাকায় বৃষ্টিতে বাতাসের মান অনেকটাই উন্নত হয়েছে। বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে মাঝে মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ২০৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। এছাড়া ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, ১৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১২৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা এবং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের হো চি মিন সিটি স্কোর ১২১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here