সবাই একমত, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আলী রীয়াজ

0
77

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে সকলে একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে তিনি এই কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আলোচনায় সুস্পষ্ট হয়ে ওঠে- প্রত্যেক রাজনৈতিক দল স্মরণ করিয়ে দেয় এর সাথে পার্লামেন্টের দ্বিকক্ষ জড়িত – রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন সেক্ষেত্রে উচ্চকক্ষ কীভাবে হবে টেবি পেছনে আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আলোচনা করেছি। সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে ৪৮ এর ১ অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। পরিবর্তিত সংশোধিত ও সংস্কারের বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করব।

তিনি আরও বলেন, আমাদের আলোচনার বিভিন্ন রকম মত থাকলেও আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ন্যভাবে হচ্ছে। প্রত্যেকেই মতামত দিচ্ছে। আজকে আমরা সবাই একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি রয়েছে তা পরিবর্তন হওয়া দরকার।

প্রধানমন্ত্রী মেয়াদকাল নিয়ে আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদকালে দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এ বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দল বলেছে একই ব্যক্তি দুইবার আবার প্রধানমন্ত্রী রাখার বিষয়টি বিবেচনা করার কথা বলেছে। অন্যান্য আরো কিছু প্রস্তাবও এসেছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো। এবং আগামী রোববার সাড়ে দশটায় আবার আলোচনা শুরু করব। আমরা আশা করব এ সপ্তাহে যে-সকল বিষয় অমীমাংসিত রয়ে গেছে সেগুলো প্রথমে আলোচনা করব।

দ্বিকক্ষ আইনসভা নিয়ে সবাই একমত হয়েছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। ১০০ সদস্যবিশিষ্ট হওয়ার ক্ষেত্রেও একমত হয়েছে। তার মানে এই নয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেগুলো ঐক্যমত্য হলে পরে জানানো হবে।

অনেকগুলো বিষয় নিয়ে একমত হচ্ছে যেগুলো একমত হবে না তার ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন তিনি বলেন, আমরা আশাবাদী অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো। সব বিষয়ে আমরা একমত হতে পারব না সেটা আগেও বলেছি। তারপরও যেগুলো উল্লেখযোগ্য বিষয়ক মত হতে পারব না সেগুলো আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আমরা আশা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একমত হতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here