শেরপুরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

0
135

শেরপুরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত-ই-রাব্বি, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদুর রহমান লুলু, সাংবাদিক রফিক মজিদ ও শওকত হোসেন প্রমুখ।

কর্নিভাল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনূর্ধ্ব-১২ বছর বয়সের ৪০ জন শিশু পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি পৃথক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পদ্মা দল সুরমা দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে অর্থাৎ চ্যাম্পিয়ন অর্জন করেন। পরে বিজয় দলসহ প্রত্যেক খেলোয়াড়ের মাঝে শুভেচ্ছা উপহার এর ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আম্পায়ার ও খেলোয়ারদের অভিভাবকবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here