৬ নবজাতকের মৃত্যু, প্রতিবেদন হবে নিরেপক্ষ ও নির্মোহ: ড. জাহিদ

0
2
৬ নবজাতকের মৃত্যু, প্রতিবেদন হবে নিরেপক্ষ ও নির্মোহ: ড. জাহিদ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচলের সীমাবদ্ধতা এবং পরিবেশগত ত্রুটি শনাক্ত করেছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ ঘটনায় কোনো গাফিলতির সুযোগ নেই এবং প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ।

এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেবে বুধনবার (৩ জুন)। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে নবজাতকদের। সর্বোচ্চ নির্মোহ প্রতিবেদন তৈরির আশ্বাস দিয়ে কর্মকর্তারা জানান, এ ঘটনায় গাফিলতির কোনো সুযোগ নেই।

২৭ মে ঈদুল আজহার ঠিক আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ-দ্বীন হাসপাতালে। পৃথিবীকে জানার আগেই জীবনপ্রদীপ নিভে যায় ৬ নবজাতকের। সমালোচনার ঝড় ওঠে দেশের বিভিন্ন মহলে।

ঘটনার পরপরই তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩১ মে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় ৩ জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি পেয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের।

একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদফতরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে দুই তদন্ত কমিটি সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় গাফিলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরেপক্ষ ও নির্মোহ।

৬ নবজাতকের অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপতরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here