নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামের মুসা মিয়ার ছেলে অটো চালক মোঃ শাকিল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার(২৬জুন)আনুমানিক রাত ৮ঘটিকায় কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে থাকা ঝুপ থেকে বেরিয়ে আসা একটি সাপ তার পায়ে কামড় দেয়।
পরিবার সূত্রে জানা যায়,বাড়ি ফিরে সাপের কামড়ের বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে পায়ের মধ্যে বাঁধ দেয়া হয়।কিছুক্ষণ পর স্থানীয় কবিরাজি চিকিৎসার কথা বলে পায়ে বাঁধ খুলে দিলে অল্প সময়ের ব্যবধানে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে,তার জ্বালাপোড়া ও ছটফট বেড়ে যায়।
এমতাবস্থায় তার পরিবারের লোকজন ও এলাকার যুবকরা মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড় টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

