মা হারালেন তুহিন

0
61

মা হারালেন ব্যান্ড তারকা তানজির তুহিন। আজ শনিবার ঢাকায় নিজ বাসায় মা বেগম সামছুন নাহার মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর

তুহিনের ব্যান্ডদল আভাস’র অন্যতম সদস্য রাজু গণমাধ্যমকে জানান, তুহিনের মা অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা গেছেন। বাদ এশা তাকে চট্টগ্রামের মিরসরাই-এ দাফন করা হবে।

জনপ্রিয় গানের দল শিরোনামহীন’র ভোকাল হিসেবে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন তুহিন। পরে দল থেকে বেরিয়ে গড়ে তোলেন নতুন ব্যান্ড আভাস। দলটিতে তুহিনের সঙ্গী হয়েছেন রাজু শেখ, রিঙ্কু ইমাম, আরাফাত শাওন, নাঈম মোরশেদ ও অন্তু দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here