মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র ইউনিয়নের ১০০ জন উপকার ভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এপ্রিল, মে ও জুন এই ৩ মাসের জন্য প্রতিজন উপকার ভোগীর মাঝে ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান, ২নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার, ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মোল্লা ও সংরক্ষিত ইউপি সদস্য রিনা বেগম প্রমুখ।

